পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় "শিকড়"

"শিকড়"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৩ এএম, ১১ মে, ২০২৪ 231
"শিকড়"

মোহাম্মদ ওমর ফারুক

শিকড় ছাড়া গাছ বাঁচতে পারে না,গাছের মতো মানুষেরও শিকড় আছে সেই শিকড়ের টানে শিকড়ের মায়ায় আমাদেরকে বারবার ফিরে যেতে হয় জন্মভূমিতে, আমরা প্রত্যেকেই আমাদের শিকড় জন্মভূমিতে রেখে এসেছি জীবিকার তাগিদে হোক বা পড়ালেখার তাগিদে হোক বা ব্যবসার তাগিদে হোক সেই শিকড় ছেড়ে দূর থেকে দূরান্তে দেশ থেকে দেশান্তরে।শিকড় ছেড়ে হয়তো আপনি কিছুদিনের জন্য খুব ভালোভাবে থাকতে পারবেন, তারপর যখন একাকিত্বে আপনি নিরিবিলিতে থাকবেন তখনই মনে পড়বে আপনার শিকড়ের কথা সেই শিকড় হোক ছোট বা বড় যাই হোক না কেন সেটা আপনারই শিকড়।বন্ধুবান্ধবের পরিব্যক্তি অথবা আত্মীয়-স্বজন ভাই বোনের পরিব্যক্তি বিভিন্নজনের বিভিন্ন আকারের হয়ে থাকে কেউ যৌথ ফ্যামিলিতে বড় হয়েছে কেউ সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছে।আপনার কাছে আপনার শিকড় কিন্তু সবচেয়ে মূল্যবান সেই শিকড়কে যদি কখনো আপনি বাদ দেন একা চলতে চান তা হবে অনেক কষ্টের এবং হবে বেদনা দায়ক।প্রবাসের সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠান গুলোতে হয়তো আপনি আপনার নতুন ক্ষনস্থায়ী শিকড় তৈরির চেষ্টা করতে পারবেন অথবা আপনার প্রধান শিকড়কে কিছুক্ষণ ভুলে থাকতে পারবেন কিন্তু নতুনভাবে শিকড় তৈরী করতে পারবেন না।প্রকৃতপক্ষে আপনার শিকড়ই আপনাকে বেড়ে উঠতে সাহায্য করেছে অতএব কখনো শিকড়কে ভুলে যাবেন না, শিকড় সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন শিকড়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন,শিকড়ের যত্ন নিবেন।আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য অনেক টাকার প্রয়োজন কখনোই না, অনেক সময়ের প্রয়োজন কখনোই না,বেশি কিছু লাগে না শুধু ইচ্ছা সত্যিই যথেষ্ট।মনে রাখবেন আপনার উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ শিকড়, আপনি যেভাবে লালিত করবেন সেভাবেই আপনার ভবিষ্যৎ শিকড়টি বেড়ে উঠবে, সুন্দর সুস্থ শিকড়ের প্রত্যাশা রাখলাম।